২০২৩ এর সেপ্টেম্বরে প্রথমবারের মত LIGO-Virgo-KAGRA (LVK) Collaboration এর মীটিং এ যাওয়ার সুযোগ হয়। তখন আমি কোরিয়ার সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল ফেলো। জাপানের তয়ামা শহরে। সেটি ছিল আমার দ্বিতীয় জাপান ভ্রমণ। তার আগে ২০২২ এর নভেম্বরে YITP, কিয়োটো এবং RESCU, টকিয়োতে সেমিনার দিতে যাই।

২০২৩ এর LVK মীটিং, তয়ামা, জাপান — সহকর্মীদের সাথে এক সন্ধ্যায়।

তিন বছর পর ২০২৬ এর সেপ্টেম্বরে দ্বিতীয় বারের মত LVK মীটিং এ যোগ দিতে এলাম পুনের IUCAA তে। এখানে এর আগে বহুবার এসেছি সেমিনার দিতে বা রিসার্চ কোলাবোরেশনের জন্য। প্রথম আসি ২০১২ এর সম্ভবত জুলাই মাসে PhD ভর্তির ইন্টারভিউ দিতে। পেয়েও যাই ভর্তির সুযোগ। তবে জয়েন করা হয়নি।

পুনে তে প্রথমবারের মত হল এই মীটিং। যেহেতু এখন আমি ভারতে কাজ করছি। এই সুযোগ হাতছাড়া করার কোনও মানে ছিল না। এখানে এসে অনেকের সাথে দেখা হলো যাদের সাথে এতদিন শুধু অনলাইন এই কথা হত। কেউ আমেরিকা, কেউ ইউরোপ, কেউ হয়তো জাপান থেকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের এই সমাবেশ এক দারুণ সুযোগ নিজেকে বিভিন্ন ভাবে সমৃদ্ধ করার।

২০২৬ এর LVK মীটিং, পুনে — পুরনো ও নতুন সহকর্মীদের সাথে।